আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কোনোভাবেই ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পর যাবে না। আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচনের দিনই ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের তিন দিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ ও সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। সেক্ষেত্রে […]