বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত না দিয়ে বাংলাদেশ ব্যাংক গত দুই মাসে ১ দশমিক ৮ বিলিয়ন ডলার দায় পরিশোধ করেছে। গভর্নর ড. আহসান এইচ মনসুর শনিবার (১৯ অক্টোবর) বেসরকারি টিভি চ্যানেল ২৪ এর অনুষ্ঠানে অংশ নিয়ে এ তথ্য জানিয়েছেন। আহসান এইচ মনসুর বলেন, ‘আড়াই বিলিয়ন ডলারের মতো অনাদায়ী, অনিষ্পন্ন দায় ছিল সরকারের। সেটা ইতোমধ্যে আমরা কমিয়ে ৭০০ মিলিয়নে নিয়ে এসেছি।’ সার আমদানির জন্য এবার প্রচুর দেনা দেওয়া হয়েছে জানিয়ে গভর্নর বলেন, ‘বিদ্যুতের জন্য আদানি-শেভরনকে দেনা দেওয়া হয়েছে। এতে সবার দেনা কমিয়ে […]