গাজীপুরে টঙ্গীর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইজতেমা মাঠে জনসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) আইন-২০১৮-এর ৩০ ও ৩১ ধারা মেনে চলার গণবিজ্ঞপ্তি প্রকাশ করে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে জিএমপি কমিশনার ড. মো. নাজমুল করিম খান প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করেন। […]