বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরগাঁওয়ে এক বিশাল নির্বাচনী জনসভায় ঘোষণা করেছেন, তার দল ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় তিনি দেশ পুনর্গঠনে জনগণের সরাসরি সহযোগিতা ও ধানের শীষে ভোট প্রার্থনা করেন। নারী ও দুস্থদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, দেশের প্রতিটি ঘরে গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড ’চালু করা হবে, যার মাধ্যমে মায়েরা মাসিক আর্থিক সহায়তা পাবেন। এছাড়া দুস্থ মানুষের […]