বাংলাদেশে সরকারি ও বেসরকারি খাতে আরও এক বিলিয়ন (১০০ কোটি) ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে ব্রিকস জোটের নেতৃত্বাধীন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)। রাজধানীতে চলমান চার দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার (৮ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি জানান, এরই মধ্যে এনডিবি বাংলাদেশে প্রায় ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে। নতুন ঘোষিত এই অর্থ বেসরকারি খাতের পাশাপাশি হাসপাতাল, […]