রাজধানীর গুলিস্তান ও পল্টন এলাকায় মিছিল করায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৫৫ নেতাকর্মীকে পল্টন ও শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। এর মধ্যে পল্টন থানার ৪২ জন ও শাহবাগ থানার ১৩ জন। সোমবার (১১ নভেম্বর) পল্টন থানার মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ এ আদেশ দেন ও শাহবাগ থানার মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান এ আদেশ দেন। এর আগে পুলিশ হেফাজত থেকে অভিযুক্ত আসামিদের আদালতে আনা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত […]