সব পরিস্থিতি সামলে রবিবার (২৯ জুন) বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নিচ্ছেন মায়ের পাশে দাঁড়ানো মেয়েটি। মায়ের পাশে দাঁড়িয়ে পরীক্ষা মিস করা আনিসা এখন বাকি পরীক্ষাগুলো দিতে প্রস্তুত। শনিবার (২৮ জুন) আনিসা জানান, বাংলা দ্বিতীয়পত্রের জন্য প্রস্তুতি নিয়েছেন এবং রবিবার যথাসময়ে কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেবেন। একই কথা জানিয়েছেন তার মা মুসলিমা আহমেদ সুবর্ণা এবং কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান। আনিসার মা বলেন, আমি আগের চেয়ে অনেকটা ভালো আছি। আমার মেয়ে আগামীকাল (রবিবার) পরীক্ষায় অংশগ্রহণ করবে। সে প্রস্তুতি নিচ্ছে। […]