ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনিরুল মাওলাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২২ জুন) রাত পৌনে ১২টার দিকে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। রাতে তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয় নেওয়া হয়। ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুদকের মামলার প্রেক্ষিতে মুহাম্মদ মনিরুল মাওলাকে রাত সোয়া ১২টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন৷ […]