‘সময় তো ভালো যাচ্ছে না এখন, অনেকেই অনেক কথা বলছেন’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে আগামীতে ভালো সময় আসবে বলেও আশাবাদী এই প্রবীণ রাজনীতিবিদ। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলা একাডেমিতে ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস-২০২৫’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে দ্য বাংলাদেশ ডায়ালগ (টিবিডি)। মির্জা ফখরুল বলেন, অনেকেই মন খারাপ করছেন। আমি সব সময় আশাবাদী মানুষ। বয়স আমার অনেক, তবে সব সময় আশাবাদী মানুষ […]