রমজানে দেশের বিভিন্ন স্থানে খাবারের দোকান খোলা রাখতে বাধা দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বুধবার (৫ মার্চ) সংস্থাটির চেয়ারপারসন অ্যাডভোকেট জেড আই খান পান্না সই করা এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়েছে। এতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা খাবারের দোকান খোলা রাখার বিষয়ে একটি গোষ্ঠী থেকে অযাচিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দোকান মালিকরা নিরাপত্তার কথা ভেবে দোকান বন্ধ রাখছেন বলেও জানা যাচ্ছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন […]