প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ার কারণ দেখিয়ে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ১৩১ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৯৬ জনই বাংলাদেশের নাগরিক। দেশটির ইংরেজি সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, গত শুক্রবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালে মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রটেকশন এজেন্সির অভিযানে তাদের আটকে দেওয়া হয়। ৩০০ জনের বেশি যাত্রীর কাগজপত্র যাচাই করে ১৩১ জনকে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রটেকশন এজেন্সি এক বিবৃতিতে বলেছে, ৯৬ জন বাংলাদেশি পুরুষ, ৩০ […]