চট্টগ্রাম রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

জাতীয়

মিটফোর্ডে সোহাগ হত্যার ঘটনায় পাথর নিক্ষেপকারী মো. রিজওয়ান উদ্দিন অভিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, সোহাগ হত্যার ঘটনায় পাথর নিক্ষেপকারী মো. রিজওয়ান উদ্দিন অভিকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জানা গেছে, সোহাগ হত্যাকাণ্ডের রিজওয়ান সরাসরি জড়িত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে তাকে পাথর নিক্ষেপ করতে দেখা যায়। পূর্বকোণ/এএইচ

১৬ জুলাই, ২০২৫ ১৩:২০