বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সেচের চাহিদা পূরণে ফাঁকা জায়গা কিংবা বিল্ডিংয়ের ছাদে নবায়নযোগ্য শক্তি স্থাপন করা গেলে বিদ্যুতের ঘাটতি হবে না। আগামী সপ্তাহের মধ্যে ৩০-৪০টি নবায়নযোগ্য শক্তি প্রকল্পের টেন্ডার আহ্বান করা হবে। শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে নীলফামারীর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের বোর্ড সভাকক্ষে পল্লী বিদ্যুৎ সমিতির উত্তরাঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা বছরে ছয় হাজার […]