আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হচ্ছে আজ ৯ ডিসেম্বর। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’। ২০০৩ সালে সারাবিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। এরপর ২০০৭ সাল থেকে দিবসটি পালন করা শুরু হয়। তবে বাংলাদেশে সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারিভাবে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। সারাদেশের মতো চট্টগ্রামেও দিবসটি পালিত হচ্ছে। আজ সোমবার সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলায় দিবসটি উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি […]