ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় ভোটকেন্দ্রে ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে অসুস্থবোধ করার পর। অপরজনকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। ঢাকা: যাত্রাবাড়ীর অগ্রদূত বিদ্যা নিকেতনে ভোট দিতে গিয়ে সিঁড়িতে অসুস্থ হয়ে এক ভোটারের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম আলী আবু সাঈদ সরকার (৫৩)। তার স্ত্রী প্রীতি ইসলাম পারভীন বলেন, তার স্বামী অবসরপ্রাপ্ত মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি হৃদরোগে ভুগছিলেন, এর আগেও তার স্ট্রোক হয়েছিল। তিনি চিকিৎসকের পরামর্শে চলতেন। প্রীতি বলেন, […]