ছোটবেলা থেকে বাবা-কাকার কাছে ঢাকা আর বাংলাদেশের কত গল্প শুনেছি, বহু বার সেদেশে যাওয়ার কথা ভেবেছি। কিন্তু নাহ, আর বাংলাদেশে যাব না’- এ কথাগুলো বলছিলেন কলকাতার এক নারী। তার কথায়, ‘কোন বাংলাদেশে যাব? ইতিহাসটাই তো বদলিয়ে দেওয়া হচ্ছে সেখানে- কী দেখতে যাব সেদেশে আর?’ আগস্টের পর থেকে এরকম মনোভাব কলকাতার মধ্যবিত্ত সাধারণ বাংলাভাষী মানুষের একাংশের কথাতেই শোনা যাচ্ছে। তবে এই মনোভাবের বিপরীতে রয়েছেন অনেকে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে যারা বাংলাদেশে ভ্রমণে এসেছেন। এরকম একজন চাকরি জীবন শেষে কলকাতায় এখন অবসর […]