হাসপাতালে ভর্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিবের সাথে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে যান তারা। প্রসঙ্গত, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান শফিকুর রহমান। শেষ পর্যন্ত তিনি মঞ্চে বসে বক্তৃতা শেষ করেন। এরপর রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। পরে চিকিৎসকরা জানান, তার রক্তচাপ ও সুগার লেভেল স্বাভাবিক আছে। রাত সাড়ে […]