চট্টগ্রাম রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

জাতীয়

বাংলাদেশে ভারত-পাকিস্তানপন্থীর কোনো ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার সন্ধ্যায় নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নিজের বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা সাম্যের কথা, সম্ভাবনার কথা ও স্বপ্নের কথা বলতে চাই। সেই স্বপ্ন বাস্তবায়নে আজ আমরা এখানে এসেছি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, গত ১৫ বছর দেশে যে বিভাজনের রাজনীতির ষড়যন্ত্র কায়েম করা হয়েছিল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ঐক্যবদ্ধভাবে আমরা তা ভেঙে দিয়েছি।   পূর্বকোণ/জেইউ

২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০৬:৫৪:৫৭,

২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০৫:১০:৫০

২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৩৩:৫০