এক সপ্তাহের ব্যবধানে দেশে আবারও ভূমিকম্প অনুভূত হলো। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটে ৩.৫ মাত্রার একটি কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল যশোরের মনিরামপুর উপজেলায়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মনিরামপুরেই। এই নিয়ে চলতি মাসে তৃতীয়বারের মধ্যে ভূমিকম্প অনুভূত হলো। ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সাত দিনের মাথায় ২১ সেপ্টেম্বর আবার ভূমিকম্প অনুভূত হয় সিলেট অঞ্চলে। সিলেট বিভাগের জেলা সুনামগঞ্জের ছাতকই এ […]