চট্টগ্রাম রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

জাতীয়

রাজধানীর ভাটারা শাহজাদপুর এলাকায় একটি আবাসিক হোটেলের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডে চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত চারজনের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা সবাই পুরুষ বলে জানা গেছে।   সোমবার (৩ মার্চ) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি নিশ্চিত করেন।   তিনি জানান, দুপুর ১২ টা ১৭ মিনিটে আগুনের সংবাদে রাজধানীর ভাটারা শাহজাদপুর সৌদিয়া হোটেলে আগুন নির্বাপনের জন্য দুটি ইউনিট পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। […]

৩ মার্চ, ২০২৫ ০২:১৬:৩২,