নিরাপদ প্রজনন নিশ্চিতে আগামী ৪ অক্টোবর থেকে ইলিশ আহরণ, বিক্রয়, সংরক্ষণ ও পরিবহনের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে। এই নিষেধাজ্ঞা ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। সোমবার (২৯ অক্টোবর) সচিবালয়ে এই তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, মোট ২২ দিন ৩৭ জেলার ১৬৫ উপজেলায় ৬ লাখ ২০ হাজার ১৪০ জেলে পরিবারকে চাল দেওয়া হবে। পরিবারপ্রতি ২৫ কেজি চাল দেওয়া হবে। নিষেধাজ্ঞার এই সময়ে ইলিশ ধরা, পরিবহন, বিক্রি, সংরক্ষণ ও বিনিময় নিষিদ্ধ থাকবে এবং […]