পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সয়াবিনের দাম অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম কমায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। পাম অয়েল মোট ভোজ্যতেলের ৬০ ভাগ বলেও জানান তিনি। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্যতেলের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সরবরাহ ও চাহিদা পর্যবেক্ষণ করে থাকে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম নিম্নমুখী হওয়ায় কমিশনের সুপারিশে প্রতি লিটার […]