রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারের পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটের দিকে সংবর্ধনাস্থল ত্যাগ করে এভারকেয়ারের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সেখানে তার মা বেগম জিয়া চিকিৎসাধীন অবস্থায় আছেন। সন্ধ্যা ৬টার দিকে তারেক রহমানকে বহন করা গাড়িটি প্রবেশ করে হাসপাতালে। খালেদা জিয়াকে দেখতে আগেই রাজধানীর গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তারা দুপুর ১২টা […]