উড়োজাহাজের টিকিটে ট্রাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর ও বিক্রয়মূল্য লেখার নির্দেশ দিয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বৃহস্পতিবার এ নির্দেশনা জারি করেছে। খাত সংশ্লিষ্টরা জানান, টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ভুয়া বুকিং ও সিন্ডিকেট বন্ধে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। তারা বলেন, প্রবাসী শ্রমিক থেকে শুরু করে সাধারণ যাত্রীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, ট্রাভেল এজেন্সিগুলো টিকিটের প্রকৃত মূল্য গোপন করে অতিরিক্ত ভাড়া আদায় করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াগামী প্রবাসী শ্রমিকরা টিকিটের চড়া দামের মূল ভুক্তভোগী। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে […]