বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বেশ কয়েকজন সদস্যকে ভারতের ত্রিপুরায় আটক করা হয়েছে বলে সেখানকার পুলিশ দাবি করেছে। মঙ্গলবার রাতে আগরতলার শহরের একটি বাসা থেকে তাদের আটক করে আমতলী থানার পুলিশ। এদের মধ্যে দুজন নারী, বাকিরা পুরুষ। আটক ১৩ জনই জনসংহতি সমিতির সদস্য কিনা, এই প্রশ্নের জবাবে নাম উল্লেখ না করতে চাওয়া এক পুলিশ কর্মকর্তা বলেন, এদের মধ্যে কয়েকজন নিশ্চিতভাবেই জনসংহতি সমিতির সদস্য। বাকিরা সম্ভবত তাদেরই সঙ্গী-সাথী। পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে যে গত সাত-আট মাস ধরে মাঝে মাঝেই […]