বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসেই এক কোটি মানুষের কর্মসংস্থান করা হবে। আজ শনিবার দুপুরে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে সিলেট বিজনেস ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। আমীর খসরু মাহমুদ বলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা ট্রেডিং পোস্ট বা বাণিজ্যিক হাব হিসবে দেখতে চাই। যেখানে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা নির্দ্বিধায় আসতে পারবেন।’ সিলেটে আইটি ইন্ডাস্ট্রি হওয়ার […]