কিছুই হচ্ছে না বলে ‘অনেকে যা বলছেন’, তার জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অনেক কিছুই বলা যাচ্ছে না সরকারি ‘গোপনীয়তার’ কারণে। দেশের অর্থনীতি ও আর্থিক খাতকে ‘ধ্বংসের কাছ থেকে রক্ষা করে স্বাভাবিক জায়গায়’ ফিরিয়ে আনতে বছরের বেশি সময় ধরে সরকারের চেষ্টার কথাও তিনি তুলে ধরেন। জাতীয় পর্যায়ে ডিআরইউর বর্ষসেরা বিশেষ প্রতিবেদনের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোববার অর্থ উপদেষ্টা বলেন, “অনেকে টকশোতে বলছেন, কিছুই হচ্ছে না। অনেক কিছুই বলা যাচ্ছে না সরকারি সিক্রেসির (গোপনীয়তা) কারণে। “আগের সরকারের উন্নয়নের বিভিন্ন ‘ন্যারেটিভ’ […]