যারা দাঁড়িপাল্লা প্রতীককে ইনসাফের প্রতীক হিসেবে তুলে ধরছে, তারা মূলত স্বার্থান্বেষী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) । তার ভাষায়, দাঁড়িপাল্লার দুই পাল্লায় একদিকে গোপনে আমেরিকা, অন্যদিকে গোপনে ভারত অবস্থান করছে, যা বাংলাদেশের মানুষের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি জোর দিয়ে বলেন, দেশের মানুষ কোনো বিদেশি শক্তির নয়, বরং ইসলামের ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা দেখতে চায়। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বাউফল পাবলিক মাঠে পটুয়াখালী–২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা […]