বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে। গত ৩০ জুন পর্যন্ত প্রধান উপদেষ্টার মোট সম্পদের পরিমাণ ছিল ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা। এক বছরে তাঁর সম্পদ বেড়েছে প্রায় ১.৬১ কোটি টাকা, যার প্রধান কারণ সঞ্চয়পত্র নগদায়ন এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শেয়ার। তাঁর মোট সম্পদের মধ্যে আর্থিক সম্পদ ১৪.৭৬ কোটি টাকা এবং বিদেশে রয়েছে ৬৪.৭৩ লাখ টাকার সম্পদ। বিপরীতে, তাঁর স্ত্রী আফরোজী […]