গোটা বাংলাদেশের মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচনের অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৩ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে ছাত্রদল আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমাদের পাশের দেশে ফ্যাসিস্ট হাসিনা তাদের লোকজন নিয়ে আশ্রয় নিয়েছে। সেখানে বসে তারা দেশের মধ্যে ষড়যন্ত্র করছে। তাদের সেসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। তিনি বলেন, নতুন একটা সূর্য উঠেছে। এই সূর্য আলোকিত করবে আমাদের সবাইকে। আমাদের সামনে একটা সুযোগ এসেছে নতুন করে বাংলাদেশ […]