প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন এই দেশকে একটি সত্যিকারের জনকল্যাণকর দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। জুলাই গণঅভ্যুত্থান দিবসের সকালে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, “জুলাই শহীদদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। তাদের আত্মত্যাগই হবে আমাদের পথ চলার প্রেরণা। “তাদের স্বপ্নই হবে আমাদের আগামী বাংলাদেশের নির্মাণরেখা। আজকের এই দিনে এটাই হোক আমাদের শপথ।” ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালে ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের টানা দেড় দশকের শাসনের ইতি ঘটে। দেশ […]