‘এখানকার ব্যবসায়ীদের প্রধান লক্ষ্য থাকে বাংলাদেশি ক্রেতা। তাদের ওপর নির্ভর করে দোকানপাট, হোটেল-লজ গড়ে উঠেছে। এক বছর ধরে ব্যবসা-বাণিজ্য তেমন নেই।’ কথাগুলো বললেন ভারতের তামিলনাড়– রাজ্যের ভেলোর শহরের মোবাইল ফোন ব্যবসায়ী মো. আকবর। একই কথা বললেন আরও অনেক ব্যবসায়ী-হোটেল মালিক। তাদের ভাষ্যমতে, ভিসা জটিলতার কারণে ব্যবসা-বাণিজ্য ৮০ শতাংশ কমেছে। ভেলোর থেকে প্রায় ১৭শ কিলোমিটার দূরে কলকাতা শহরের বড় বাজারের ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশি ক্রেতা কমে যাওয়ায় বড় প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্যে। বড় বাজারের দোকানি শ্রী জয়ন্তী স্টোরের মালিক শ্যাম বললেন, […]