ঈদের আনন্দে ঘুরতে এসে ব্লেড দিয়ে হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। এ ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। শনিবার (২১ মার্চ) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রাজধানীর জিয়া উদ্যানে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে দায়িত্বরত মিরপুর পিওএম দাঙ্গা দমন বিভাগের এএসআই কাজী মুস্তাফিজ এ তথ্য নিশ্চিত করেন। পরে পুলিশ সদস্যরা সিএনজিযোগে ওই যুবককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে কোন হাসপাতালে পাঠানো হয়েছে তা জানা যায়নি। কাজী মুস্তাফিজ বলেন, যতটা […]