ওমানের দুকুম এলাকায় এক সড়ক দুর্ঘটনায় সাতজন বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতরা হলেন উপজেলার সারিকাইত ২ নং ওয়ার্ডের আলী কব্বর সেরাংয়ের পুত্র আমিন সওদাগর, ৪ নং ওয়ার্ডের শহিদুল্লাহর পুত্র আরজু, ২ নং ওয়ার্ডের ইব্রাহীম মেস্তুরীর পুত্র রকি, একই ওয়ার্ডের বাবলু ও শাহাবুদ্দিন। নিহত অন্য দুইজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাত প্রবাসী নিহত […]