ঢেউখেলানো চুলের ওপর সাদা শাড়ির পাড়। বড় চশমার কাচের নিচে অন্তর্ভেদী দৃষ্টি। মাইক হাতে নিতেই ভেসে এলো সেই মার্জিত, শিক্ষিত অথচ অবিচল কণ্ঠস্বর। কখনও সংযত, কখনও কঠিন বার্তা। থেমে থেমে বাক্য জোড়া লাগানোর সেই স্বতন্ত্র ভঙ্গি। ঠিক এভাবেই ২০১২ সালের ৯ জানুয়ারি চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে চারদলীয় জোটের জনসভায় বক্তব্য দিয়েছিলেন তখনকার বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। তার ১৪ বছর পর, আরেকটি জানুয়ারি। সেই একই পলোগ্রাউন্ড। আবার জনসমুদ্র, আবার স্লোগান। এবারেরটা বিএনপির নির্বাচনী মহাসমাবেশ। তবে এবার […]