ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আট দিন আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব এসেছে নির্বাচন কমিশনের প্রস্তুতি বৈঠকে। সোমবার (২০ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে প্রস্তুতি বৈঠকের পর নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ইসির এবার ভোটে ৫ দিন আইন শৃঙ্খলা বাহিনী রাখার পরিকল্পনা ছিল। আজ বৈঠকে ৮ দিন রাখার প্রস্তাব এসেছে। এটা পরীক্ষা নিরীক্ষা করা হবে। সচিব জানান, ইসির পরিকল্পনা ছিল, ভোটের আগে তিন দিন, ভোটের দিন এবং ভোটের […]