সংসদে আলোচনা ছাড়া তেলের দাম বাড়িয়ে সরকার জনগণের সঙ্গে ‘প্রতারণা’ করেছে বলে মনে করেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, “গত মাসে ৮ থেকে ১২ শতাংশ দাম বাড়ানো হয়েছে। এ মাসে আবারও প্রায় পাঁচ টাকা করে বাড়ানো হয়েছে। এটি আসলেই জনগণের ওপর একটা জুলুম। তা যদি করতেই হয়, তাহলে সংসদে আলোচনা করে করা যেত। “মূল্য বৃদ্ধি করতেই হলে তা সংসদে আলোচনা করে করা উচিত ছিল। কিন্তু জনগণ ঘুমিয়ে থাকার সময় রাতের আঁধারে তেলের দাম […]