বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে রাজধানীতে ‘অপরাজেয় বেগম খালেদা জিয়া’ শীর্ষক নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে পূর্বনির্ধারিত এই সভা শুরু হয়। এদিন দুপুরের পর থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে এই শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। […]