জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা জানিয়েছিলাম যে, ড. ইউনূসকে আদেশ জারি করতে হবে। সাহাবুদ্দিন চুপ্পু এটা দিতে পারবে না। আমরা জুলাই সনদের আইনি ভিত্তি পেয়েছি, কিন্তু নৈতিক ভিত্তির জায়গাটা আমরা পাই নাই। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে সরকার ‘তরকারির বাটি থেকে রাজনৈতিক দলগুলোকে এক চামচ করে ভাগ’ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর […]