বাংলাদেশ জামায়াত ইসলাম আর সহিহ ইসলাম এক নয় উল্লেখ করে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী সহিহ আকিদা’র সব ইসলামি দলগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দাওয়াতুল ইহসান বাংলাদেশের উদ্যোগে ‘কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান’ শীর্ষক আলোচনা সভা ও জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমির এসব কথা বলেন। মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, “জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয়। আমরা মদিনার ইসলাম পালন করি, তারা মওদুদির ইসলাম […]