বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চিঠি দিয়েছেন। এ রআগে, বেগম জিয়ার সুস্থতা কামনা করে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ফুলের তোড়া পাঠান পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, বেগম জিয়ার সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী লেখেন, ‘পাকিস্তানের জনগণ, সরকার, পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা […]