ঢাকা-১০ আসনে নির্বাচন করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টার পর তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত। মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের আসিফ মাহমুদ বলেন, সরকারে দেড় বছরের যে অভিজ্ঞতা আমার হয়েছে, তা আমি জনগণের জন্য কাজে লাগাবো। এই অভিজ্ঞতা প্রয়োজন ছিল। আমি শিখেছি কীভাবে মানুষের সমস্যার সমাধান করতে হয়, কোন অফিসে কোন কাজ হয়। আমি মনে […]