সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কর্মরত নারীরা দেশটিতে চরম বেকায়দায় পড়েছেন, কারণ তাদের সন্তানদের জন্ম সনদ দেয়া হচ্ছে না। তাই নিজ দেশে ফেরার জন্য ভিসা বঞ্চিত হচ্ছেন গৃহকর্মী এসব সিঙ্গেল মাদার। প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। গার্ডিয়ান সৌদিতে কর্মরত কেনিয়ার নাগরিক পাঁচ নারীর সঙ্গে কথা বলেছে। গৃহকর্মী এসব নারীরা জানিয়েছেন, তারা তাদের সন্তানদের জন্ম নিবন্ধন করতে পারেননি, কারণ এসব শিশুরা বিয়েবহির্ভূত সম্পর্কের মাধ্যমে জন্ম নিয়েছে। এই নারীরা সবাই নির্যাতনকারী নিয়োগকর্তাদের কাছ থেকে পালিয়ে এসেছেন, যারা তাদের পরিচয়পত্র আটকে রেখেছেন। […]