চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের শানশি প্রদেশের পুচেং শহরে এক কিশোরের মৃত্যুতে সহিংস প্রতিবাদ শুরু হয়েছে। যাচাই করা ভিডিওর মাধ্যমে এ খবর নিশ্চিত করেছে বিবিসি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা পুলিশের দিকে বিভিন্ন জিনিস নিক্ষেপ করছেন এবং পুলিশ কিছু প্রতিবাদকারীকে মারধর করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ২ জানুয়ারি স্কুলের ছাত্রাবাসে দুর্ঘটনায় পড়ে ওই কিশোর মারা যায়। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠেছে, ঘটনাটি “ধামাচাপা দেওয়ার চেষ্টা” করা হয়েছে। এই অভিযোগের পর দেশটিতে বিক্ষোভ শুরু হয় এবং কয়েক দিন ধরে তা চলে। তবে, সপ্তাহের শুরুর […]