পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কার উল্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৭৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। মূলত জ্বালানিবাহী ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন। আর সেই সময় ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে। এতেই ঘটে হতাহতের ঘটনা। রবিবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, নাইজেরিয়ায় দুর্ঘটনার কবলে পড়ার পর জ্বালানিবাহী একটি ট্যাঙ্কার বিস্ফোরিত হয়েছে এবং এতে ঘটনাস্থলে থেকে জ্বালানি […]