ভারত দিন কয়েক আগেই চন্দ্রাভিযানে সাফল্য পেয়েছে। গত সপ্তাহে দেশটির চন্দ্রযান-৩ চাঁদে সফলভাবে অবতরণ করে। এর মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসেবে ইতিহাস গড়েছে দক্ষিণ এশিয়ার এই দেশটি। আর এরপরই চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি জানিয়ে অদ্ভুতুড়ে মন্তব্য করেছেন ভারতের এক হিন্দু ধর্মগুরু। শুধু তাই নয়, যে স্থানে চন্দ্রযান অবতরণ করেছে সেই জায়গাটিকে চাঁদের রাজধানী হিসাবে ঘোষণা করারও দাবি জানিয়েছেন তিনি। সোমবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদকে হিন্দু রাষ্ট্র […]