পাকিস্তানে বেড়েছে জনসংখ্যা। দক্ষিণ এশিয়ার এই দেশটির বর্তমান জনসংখ্যার নির্দিষ্ট সংখ্যা বের করতে ২০২৩ সালে ডিজিটাল পদ্ধতিতে দেশজুড়ে আদমশুমারি চালায়। আর শুমারি শেষে দেখা গেছে, পাকিস্তানের বর্তমান জনসংখ্যা ২৪ কোটি ছাড়িয়েছে। জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২ দশমিক ৫৫ শতাংশ। এর আগে ২০১৭ সালে পাকিস্তানে আদমশুমারি হয়। ওই সময় জানা গিয়েছিল দেশটিতে ২০ কোটি ৭৬ লাখ ৮ হাজার মানুষ বসবাস করেন। সংবাদমাধ্যম জিও নিউজ শনিবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী, পাকিস্তানের জনসংখ্যা হলো ২৪ কোটি ১৪ লাখ ৯ […]