ভারতের মহাকাশযান ‘চন্দ্রযান-৩’ চাঁদের কক্ষপথে ছুটে চলছে। এটি চাঁদের অনেকটা কাছে পৌঁছে গেছে। ইতোমধ্যে এই মহাকাশযানের তোলা চাঁদের প্রথম ছবি প্রকাশ করা হয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) টুইটারে ‘চন্দ্রযান-৩’ এর তোলা বেশকিছু ছবি প্রকাশ করে। এতে দেখা যায়, চাঁদের গায়ে বেশকিছু বড় বড় গোলাকার গর্ত রয়েছে। ‘চন্দ্রযান-৩’ চাঁদের যত কাছে যাচ্ছে, গর্তগুলো ততই বড় দেখাচ্ছে। একটি ভিডিওতে দেখা গেছে, চাঁদের চারদিকে গভীর অন্ধকার। তারমধ্যে ধূসর রঙের গোলক। চন্দ্রপৃষ্ঠে অনেক ছোট বড় গর্ত। দেখে মনে হচ্ছে, চাঁদের একেবারে কাছেই পৌঁছে […]