পাকিস্তান জাতীয় পরিষদের (পার্লামেন্ট) নিম্নকক্ষ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পরামর্শের ভিত্তিতে বুধবার মধ্যরাতে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন। প্রেসিডেন্টের দপ্তর আইওয়ান-ই-সদর এ ব্যাপারে একটি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, সংবিধানের ৫৮ ধারা অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বুধবার (৯ আগস্ট) প্রেসিডেন্ট আলভির কাছে পার্লামেন্ট ভেঙে দিতে চিঠি পাঠান। শেহবাজ সরকারের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ১২ আগস্ট। এর তিনদিন আগেই দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। […]