বিশ্বজুড়ে তীব্র খাদ্যসংকটে ভুগেছেন অন্তত ৭৩ কোটি ৫০ লাখ মানুষ। করোনা মহামারির আগেকার সময়ের তুলনায় এই সংখ্যা ১২ কোটিরও বেশি। বুধবার বাৎসরিক ‘স্টেট অব ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড’ নামের একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের বৈশ্বিক খাদ্য ও কৃষি নিরাপত্তা বিষয়ক সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (ফাও)। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে যত বিশ্বজুড়ে যত মানুষ তীব্র খাদ্যসংকটে ভুগতো- করোনা মহামারির কারণে সেই সংখ্যায় যোগ হয়েছে আরও ১২ কোটি ২০ লাখেরও বেশি মানুষ। ‘২০১৯ সালে […]